হাওড়ায় কারখানায় আগুন, প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
দি নিউজ লায়নঃ লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরায়। সোমবার রাত ৯টা নাগাদ বেলিলিয়াস রোডের বৈরাগীপাড়া লেনের একটি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেন। প্রথমে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ভাটির আগুন থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কারখানাটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়।

Post a Comment